দ্বীপ উন্নয়ন সংস্থা একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারী সংস্থা (এনজিও)। মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বীপ উন্নয়ন সংস্থা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করে আসছে যেখানে মানবাধিকার, লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্তার সাথে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৮২ সাল থেকে দরিদ্রদের জন্য বেঁচে থাকার কৌশলগুলির বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং নিবন্ধন নম্বর ০০৬৫৪-০০২৩৪-০০০৩৩, তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০০৭।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দ্বীপ উন্নয়ন সংস্থা-এর অধীনে বাস্তবায়নাধীন ‘প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা’ কার্যক্রমে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প কর্মী হিসাবে কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ”প্যারামেডিক” পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: প্যারামেডিক
- পদের সংখ্যাঃ ১০ টি
- চাকরির ধরন: প্রকল্প ভিত্তিক
- কর্মস্থল: দ্বীপ উন্নয়ন সংস্থার ৮টি শাখা পর্যায় (মাঠ পর্যায়)
- বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- শিক্ষাগত যোগ্যতা: ‘ম্যাটস (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ৩ অথবা ৪ বছর মেয়াদী ডিপ্রোমা পাস হতে হবে।
- *. নিবন্ধন: ‘বাংলাদেশ মেডিকেল ত্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিস্)’-এর হালনাগাদ বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে।
- অভিজ্ঞতা: কোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় 000) প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে কাজের
- অভিজ্ঞতাসম্পনন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বিশেষ বিবেচনা: স্থানীয় নারী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
প্রধান দায়িত্ব ও কর্মপরিধি:
- স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা: প্রতিদিনের প্রথমভাগে সমিতিতে আগত সদস্যদের রক্তের চাপ (বিপি), ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, গর্ভধারণ (প্রেগনেন্সি) ও পুষ্টির পরিমাপসহ প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা।
- মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যসেবা: গর্ভবতী নারীদের প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, নিরাপদ প্রসবের পরামর্শ এবং ৫ বছরের কম বয়সী শিশুদের গ্রোথ মনিটরিং ও প্রমোশন (জিএমপি) করা।
- উঠান বৈঠক ও সচেতনতা বৃদ্ধি: নারী, কিশোর ও কিশোরীদের নিয়ে পৃথক স্বাস্থ্য বিষয়ক সেশন পরিচালনা করা। মাতৃত্বকালীন ও প্রবীণদের পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং প্রতিবন্ধিতার কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা।
- পুষ্টি ও স্বাস্থ্য প্রদর্শনী: শিশুদের বয়স উপযোগী পরিপূরক খাদ্য (IYCA) তৈরি, সঠিক নিয়মে হাত ধোয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ব্যবহারিক প্রদর্শনী করা।
- স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা: মাসে কমপক্ষে ১৬টি কর্মদিবসের বিকেল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত সংশ্লিষ্ট শাখা অফিসে অবস্থান করে রোগীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরামর্শ প্রদান করা।
- স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প আয়োজন: বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সরকারি/বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্য ক্যাম্প (গাইনি, শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ, জেরিয়াট্রিক ইত্যাদি) এবং চোখের ছানি অপারেশন ও পুনর্বাসনের জন্য চক্ষু ক্যাম্পের ব্যবস্থা করা।
- সুরক্ষা সেবা ও বীমা দাবি: পিকেএসএফ-এর সুরক্ষা সেবা নীতিমালা অনুযায়ী সদস্যদের সচেতন করা এবং তাদের বীমার দাবি পরিশোধের আবেদন মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- রেফারেল ও সংযোগ স্থাপন: জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের স্থানীয় সরকারি/বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা এবং জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি দিবসগুলো উদযাপনে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করা।
- তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন: ডিজিটাল পদ্ধতিতে কর্মএলাকার মহামারি, রোগের প্রাদুর্ভাব, মাতৃ-শিশু মৃত্যুসহ সমস্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক মাসিক/প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
আগ্রহী প্রার্থী গণকে আগামী ২৪/০৫/২০২৬ তারিখ থেকে ১০/০৬/২০২৬ তারিখের মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সহ মা বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং চেয়ারম্যান কর্তৃক জাতীয় সনদপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও বিএমডিসি (BMDC) নিবন্ধনের সত্যায়িত অনুলিপি ও স্বহন্তে লিখিত
আবেদন পত্রের সাথে সংযুক্ত করে (খামের উপর পদবীর নাম উল্লেখ সহ) নিন্মোক্ত ঠিকানায় সরাসরি, ডাক বা কুরিয়ার যোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বরাবরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে’ অথবা সমন্ত কাগজপত্রসহ ই-মেইল করে আবেদনকরা যাবে।
E-Mail ID: dus.erecruitment@gmail.com (জীবনবৃত্তান্তের সাথে অবশ্যই *ছবি থাকতে হবে)
আবেদনের শেষ তারিখ: ১০/০৬/২০২৬
আবেদন পাঠানোর ঠিকানা:
ঠিকানা-০১: দ্বীপ উন্নয়ন সংস্থা, ২৪/৫ মল্লিকা প্রমিনেন্ট হাউজিং, ৩ পিসিকালচার রোড, মোহাম্মদপুর, ঢাকগা-১২০৭
চিকানা-০২: আঞ্চলিক কার্যালয়, শান্তি নিবাস, দেলোয়ার কমিশনার রোড সোনাপুর, সদর, নোয়াখালী।
ঠিকানা-০৩: ফাউন্ডেশন অফিস, ছৈয়দিয়া বাজার, হাতিয়া নোয়াখালী।

